Sylhet Today 24 PRINT

বিমানের সিলেট-দুবাই ফ্লাইট লন্ডনে সম্প্রসারিত করার দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৮

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিমানের সিলেট-দুবাই ফ্লাইটটি সরাসরি লন্ডনে সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন বক্তারা।

গত ৩ এপ্রিল সন্ধ্যায় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বাংলাদেশের স্বাধীনতার ৪৭তম বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

পূর্ব লন্ডনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ফজলুল করীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের দেশ নিয়ে আশা ও হতাশার কথাগুলো সকলের  হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ বিমানের চালু হওয়া সিলেট দুবাই ফ্লাইটটি অনতিবিলম্বে সম্প্রসারিত করে সরাসরি সিলেট লন্ডন ফ্লাইট চালু করার দাবী সহ বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী ও সেকেন্ড ইন কমান্ড কর্নেল এম এ রবকে স্মরণ করা যুদ্ধবিদ্ধস্থ দেশকে পূর্ণগঠন এবং প্রবাস ফান্ডে প্রবাসীদের অর্থনৈতিক অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথমে  বিলেত প্রবাসীদের ভোটাধিকারের স্মার্ট কার্ডের পাইলট প্রজেক্ট চালু করা ও জাতীয় পরিচয়পত্র প্রদান করার জোর দাবী জানানো হয়, একই সাথে নো ভিসা রিকোয়ার ফ্রি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জিএসসির দুই বারের চেয়ারপারসন ও পেট্রন ডক্টর আবুল হাসনাত এমবিই। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল যুক্তরাজ্য ইউনিটের কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান, সাবেক ভাইস চেয়ারম্যান ড. রোয়াব উদ্দিন, মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সহ ট্রেজারার মো. আব্দুল কালাম,  সহ সভাপতি ফয়জুর রহমান (সাউথ ইস্ট রিজিওন), সহ কোষাধ্যক্ষ মো. আবুল মিয়া (সাউথ ইস্ট রিজিওনের), সহ কোষাধ্যক্ষ এম এ আওয়াল (সাউথ ইস্ট রিজিওন), কেন্দ্রীয় পোটস সেক্রেটারি আব্দুল মালিক কুটি, কেন্দ্রীয় মেম্বারশীপ সেক্রেটারি এম এ গফুর, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সূফী সোহেল আহমদ, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা জ্যোৎস্না ইসলাম, প্রকৌশলী মো. সাজু আহম্মদ, মেম্বারশীপ সেক্রেটারি (সাউথ ইস্ট রিজিওন) মো. আখলাকুর রহমান, কাজী তাজউদ্দিন আখমল, সৈয়দ রফিকুল হক, ফরহাদ মিয়া, আহবাব মিয়া, বাংলাদেশ টিচার্স এসোশিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী কামরান, সাংস্কৃতিক সম্পাদক (সাউথ ইস্ট রিজিওন) সৈয়দা লাভলী চৌধুরী, সামসুল ইসলাম, মো. আব্দুল মুকিত, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি ফখর উদ্দিন আহম্মদ, শহীদুল ইসলাম চৌধুরী বাচ্চু, জাফর মো. মাসুদ, আব্দুস সামাদ, মো. জগম্বর আলী, দিলবার আলী, মো. ইরফান আলী, মো. রাজু এ রহমান, রুহুল আমীন, জাকারিয়া হোসেন, নজরুল ইসলাম, তপন, মো. ইকবাল, গোয়াইনঘাট ওয়েলফেয়ারের এনামুল হক রুহেল প্রমুখ। সভায় জিএসসির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সর্বস্তরের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক। সভায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে ও কেক কেটে স্বাধীনতা দিবস স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.