Sylhet Today 24 PRINT

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে তিন বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৮

মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

রোববার (৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে দেশটির জহুর বারুরতে কনডমিনিয়ামের বিল্ডিংয়ের ৩১ তলা থেকে পড়ে তাদের মৃত্যু হয়।

জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের ৩১ তলা থেকে তিনজন বাংলাদেশি পড়ে গেলে সেখানে কর্মরত অন্য শ্রমিকরা ইমার্জেন্সি ৯৯৯ টেলিফোন নম্বরে ফোন করে পুলিশকে খবর দয়। সোমবার রাত পৌনে ৩টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন মোহাম্মদ তরিকুল (৩৪), আজমিন (২৭) ও সালাউদ্দিন (৪৪)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জহুরবারু সুলতানা আমিনা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইস্কান্দার পিউটারির ডেপুটি চিফ অব পুলিশ (অপারেশনস), সুপারিন্টেনডেন্ট ইসমাইল ডালহা জানান, ভবনটির দ্বিতীয় ও চতুর্থ ফ্লোরের ওপর আটকা পড়ার পর তিনজনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.