Sylhet Today 24 PRINT

সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে ৯ বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৮

সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নয় বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের সৌদির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় রিয়াদ বিমানবন্দর সংলগ্ন নূরানী ইউসিভার্সিটিতে কর্মরত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সৌদি আরবে বাংলাদেশি দূতাবাসের প্রেস উইংয়ের কর্মকর্তা ফখরুল ইসলাম ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে ৭ জন ঘটনাস্থলে ও ২ জন হাসপাতালে মারা যান।

নিহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের আবুল হোসেনের ছেলে রবিন (২২), গাজীপুরের কালীগঞ্জের হিমেল (২৮), রূপগঞ্জের মজিদ (৫০), ঢাকার যাত্রাবাড়ীর সোলেমান, কিশোরগঞ্জের ইকবাল, ব্রাহ্মণবাড়িয়ার সেলিম ও সিলেটের জোবায়ের।

এর মধ্যে নরসিংদীর ডাঙ্গা ইউনিয়নের মাঝের চরের পাভেল (২২) ও ঢাকার খোরশেদ (৫০) গুরুত্বর আহত রয়েছে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.