Sylhet Today 24 PRINT

ওসমানী স্মৃতি পরিষদ সৌদিআরব শাখার আহবায়ক কমিটির অনুমোদন

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০১৮

মুক্তিযুদ্ধের উপর গবেষণা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শ্লোগানকে সামনে রেখে ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র সৌদি আরব শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান লায়েক ও সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুহাম্মদ নুরুজ জামানকে আহবায়ক ও রুহুল আমিন টিপুকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
 
আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মতিন মুহিব, যুগ্ম আহবায়ক রসিদ আহমেদ মৌলভী, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, সদস্য আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন দিপু, বশির আহমেদ, আব্দুস সালাম, আব্দুল হান্নান, খসরুল ইসলাম।

নবগঠিত আহবায়ক কমিটি আগামী ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে হস্তান্তর করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.