Sylhet Today 24 PRINT

ই-ক্যাব এর নতুন সহ-সভাপতি সুশান্ত দাস গুপ্ত

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৫

সুশান্ত দাস গুপ্ত ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন সহ-সভাপতি হিসেবে যোগদান করেছেন। তিনি যুক্তরাজ্য ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান টেকশেড লিঃ এর প্রধান নির্বাহী অফিসার এবং কম্পিউটার ফরেন্সিক এক্সপার্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।   

সুশান্ত দাস গুপ্ত দশ বছরের বেশি সময় ধরে আইটি কন্সালট্যান্ট হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রজেক্টের সাথে জড়িত ছিলেন। জেনোসাইড বাংলাদেশ আর্কাইভ প্রজেক্টে তিনি কাজ করেছেন। এ প্রজেক্টটি জাতীয় ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১০ লাভ করে। বাংলা ব্লগিং সল্যুশন তৈরিতে তিনি একজন অগ্রদূত। তিনি আমার ব্লগ ডট কম নামে একটি সফল বাংলা ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা। আমার প্রকাশনী নামে একটি প্রকাশনী আছে তার। এ প্রকাশনা থেকে মুক্তিযুদ্ধের উপরে ২৫টির বেশি বই প্রকাশিত হয়েছে।  
 
সুশান্ত দাস গুপ্ত ২০০২ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)থেকে ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রী এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এমএসসি ডিগ্রী লাভ করেন। উল্লেখ্য, তিনি বঙ্গবন্ধু পরিষদ, ইউকে এর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.