Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে পৃথক অভিযানে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৮

যুক্তরাজ্যের হ্যান‌লেতে দু‌টি রে‌স্তোরাঁয় পৃথক অভিযান চালিয়ে ছয় বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউ‌কে‌বিএ।

রোববার (২২ জুলাই) ও সোমবার আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ নামের দু‌টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ২৮-৪৪ বছরের মধ্যে।

এ বিষয়ে হোম  অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কা‌রো ব্রিটেনে বসবাসের বৈধ কাগজপত্র ছিল না। তারা এখানে অবৈধভাবে বসবাস করতেন এবং লুকিয়ে কাজ করছিলেন। এদের কাজে রাখার জন্য রেস্তোরাঁ দু’টিকেও জরিমানাও দিতে হবে।   

এ বিষয়ে জানতে আশিয়ানা স্পাইস ও ক্যাফে ল্য রাজ রেস্তোরাঁ দু’‌টির মা‌লিকপক্ষের কারো কোনও মন্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.