Sylhet Today 24 PRINT

দুবাইয়ে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ আগস্ট, ২০১৮

আরব আমিরাতের দুবাইয়ে মৌলভীবাজারের প্রবাসী জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ আগস্ট) রাতে স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের আব্দুল মান্নানের সভাপতিত্বে ও আব্দুস সহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দুবাই সফররত বড়লেখা নারী শিক্ষা অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন।

প্রধান অতিথি ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াদুল, বেলাল উদ্দিন, বাদশা মিয়া, প্রবাসী বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি মুজিবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.