Sylhet Today 24 PRINT

স্বাধীন বাংলা বেতারের শিল্পী রঙ্গলাল দেব চৌধুরী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৮

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা রঙ্গলাল দেব চৌধুরী আর নেই।

কানাডার টরন্টোর সেইন্ট মাইকেল হাসপাতালে আজ দেশটির স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে মারা যান তিনি।

প্রয়াতের ছেলে দেবাশীষ চৌধুরী জানান, টরন্টোতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং সঙ্গীতজ্ঞ রঙ্গলাল দেব চৌধুরীর রচিত ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পেছনের কথা’ গ্রন্থটি প্রকাশিত হয় ২০১৭ সালে। বইটি ঐতিহাসিক একটি দলিল। সেখানে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে অনেক অজানা কথা লিখেছেন। কানাডার বেঙ্গলি লিটারারি রিসোর্স সেন্টার (বিএলআরসি) বইটি প্রকাশ করেছে।

রঙ্গলাল দেব চৌধুরীর বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.