Sylhet Today 24 PRINT

ব্রিটিশ বাংলাদেশি ‘হু ইজ হু’ সম্মাননা পেলেন নবাব উদ্দিন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ নভেম্বর, ২০১৮

ব্রিটেনে মূলধারা ও কমিউনিটিতে অনবদ্য অবদান রাখা ব্রিটিশ বাংলাদেশিদের প্রকাশনার মাধ্যমে তুলে আনার আয়োজন ব্রিটিশ বাংলাদেশি ‘হু ইজ হু’ কমিউনিটির মর্যাদাপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে। এবারের আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৬ জনকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা। এবারের প্রকাশনায় ২৬০ জন ব্রিটিশ বাংলাদেশীর সাফল্যের কথা উঠে এসেছে।

মঙ্গলবার লন্ডনের ম্যারিডিয়ান গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানের এই সম্মাননা প্রদান করা হয়।

এবারের সম্মাননা প্রাপ্তরা হলেন মিডিয়ায় অনন্য অবদানের জন্য সাপ্তাহিক জনমত পত্রিকার সম্পাদক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, কারী শিল্পের অবদানের জন্য মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব, চিকিৎসা বিজ্ঞানে ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, চ্যারিটি সেক্টরে মোহাম্মাদ শাহাব উদ্দিন, শিক্ষাক্ষেত্রে মোহাম্মদ হাবিব উল্লাহ ওবিই জেপি, প্রপার্টি ডেভলাপমেন্ট সেক্টরে মোহাম্মাদ সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির ভাইস প্রেসিডেন্ট হেলেন গ্রান্ট এমপি, সাবেক ট্রান্সপোর্ট মিনিস্টার থেরেসা ভিলারস এমপি, টাওয়ার হ্যামলেট স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, সুইনডন কাউন্সিলের মেয়র জুনাব আলী।

ব্রিটিশ বাংলাদেশি হু ইজ হু এর প্রধান সম্পাদক আব্দুল করিম গনি বলেন, হু ইজ হু এর এই প্রকাশনা শুরু থেকেই নবীনদের উৎসাহ দিয়ে আসছে। এই প্রকাশনায় স্থান পাওয়া ব্যক্তিদের সাফল্যের কাহিনী থেকে নতুনরা উৎসাহ পাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.