Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে শ্রীমঙ্গলের তরুণের উপর হামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

আমেরিকার নিউইয়র্কের আবু সোহেল সিদ্দিক চৌধুরী নামে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এক তরুণের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় নিউইয়র্কের  ব্রঙ্কস সিটিতে এই হামলার ঘটনাটি ঘটে।

হামলার শিকার আবু সোহেল সিদ্দিক চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, কাজ শেষে বাড়ি ফেরার সময় গাড়ি থেকে নামার পর তার বাসার পার্কিং লটের সামনে হঠাৎ করে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত আক্রমণ করে এবং এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। এসময় তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় দুর্বৃত্তরা তার একটি মোবাইল জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। তিনি আরো জানান, হামলাকারী কেউ বাঙ্গালী ছিলো না।

এ ব্যাপারে পুলিশ ব্রঙ্কস থানায় একটি মামলা দায়ের করেছে ও এর তদন্তের দায়িত্ব নেয়। স্থানীয় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের সনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও আশ্বস্ত করে।

হামলার শিকার আবু সোহেল সিদ্দিক চৌধুরী বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। বর্তমানে সে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করছে ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.