Sylhet Today 24 PRINT

মদীনায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৫

সৌদি আরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত হজযাত্রীর নাম আমবার আলী (৫২)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে মদীনার কোরবান রোডে এই দুর্ঘটনা ঘটে।

মদীনা বাংলাদেশ হজ মিশনের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত আমবার আলী দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার তালপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং BE0246159 এবং হজ আইডি নং ৯৯৬২৮৮৩।

নিহতের লাশ মদীনার মিকাত হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ নিয়ে চলতি বছর বাংলাদেশি দুইজন হজযাত্রী মারা গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.