Sylhet Today 24 PRINT

বন্যাদুর্গতদের মধ্যে ফোবানার ত্রাণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৯

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমেরিকা ফোবানা বাংলাদেশের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে।

শনিবার (২০ জুলাই) বাংলাদেশের বন্যাকবলিত বানভাসি মানুষদের মধ্যে ফোবানার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান আতিক ও সাবেক চেয়ারম্যান রবিউল করিম বেলালসহ অন্যান্যরা।

ফোবানা নেতৃবৃন্দ দিনভর নৌকা ও ট্রলারে করে বিভিন্ন গ্রামের বানভাসি মানুষদের মধ্যে চাল, ডাল, শুকনো খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.