Sylhet Today 24 PRINT

সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৫

চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব এসে মারা গেছেন আরও দুই বাংলাদেশি। এ নিয়ে এপর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ।

এরা হলেন, কুমিল্লার মেঘনা উপজেলার মো. গাজী রহমান (৭৭) এবং শেরপুর জেলার নকলা উপজেলার মোহাম্মদ কাজিম উদ্দিন (৫৯)।

মক্কা বাংলাদেশ হজ মিশন সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

গাজী রহমান গতকাল (২৩ আগস্ট) ৫টার দিকে মক্কায় মারা যান। তিনি এবছর এভিয়েনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর মাধ্যমে হজ পালনের জন্য গত ২০ আগষ্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দা আসেন।

অপরজন কাজিম উদ্দিন রোববার (২৩ আগস্ট) রাত ১টা ৩০মিনিটের দিকে মক্কায় মারা যান। তিনি গত ১৯ আগস্ট হজ পালনের উদ্দেশ্যে সৌদি এয়ারলাইন্সের এসভি ৫২০৯ ফ্লাইটে জেদ্দা আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.