Sylhet Today 24 PRINT

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৫

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মোহাম্মদ আতিয়ার রহমান (৭৮) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) মক্কা হজ মিশনের একটি সূত্র সংবাদমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১টার দিকে মক্কা আল মোকাররমায় বার্ধক্যজনিত কারণে আতিয়ার রহমান মারা যান।

হজ মিশনের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত সাতজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে মক্কায় পাঁচজন এবং মদিনায় দুইজন।

আতিয়ার রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই-০৯৮৬৩৭৮। হজ আইডি নম্বর ১০৯৮০৩৯।

তিনি হজ পালনের উদ্দেশে পটুয়াখালী ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে গত ২২ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৬০১ ফ্লাইটে জেদ্দা পৌঁছান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামি ২২ সেপ্টেম্বর  হজ অনুষ্ঠিত হওয়ার কথা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.