Sylhet Today 24 PRINT

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফেঞ্চুগঞ্জের নুরুল

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০১৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরুল আহাদ।

শনিবার স্থানীয় সময় সময় রাত ২টার দিকে মোজায়লিফ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নুরুল উত্তর কুশিয়ারা ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিমার মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই কাওছার আহমেদ জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবার ও স্বজনরা।

উত্তর কুশিয়ারা ইউনিয়নে চেয়ারম্যান আহমেদ জিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুল আহাদের পরিবারে এক মেয়ে ও এক ছেলে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.