Sylhet Today 24 PRINT

সাংবাদিক সরকার কবির উদ্দিনের ছেলের অকাল মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের ম্যানেজিং এডিটর ও বেতার, টিভি ব্যক্তিত্ব সরকার কবির উদ্দিন ও নিশাত কবিরের একমাত্র ছেলে শেখ ইরফান কবির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার ম্যারিল্যন্ডে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর।

ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর এর প্রাক্তন ইমাম ইরফান কবির ইসলামী চিন্তাবিদ ছিলেন। তার বয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এমনকি অন্যান্য দেশেও বিশেষ সমাদৃত হয়। ইরফানুল কবিরের অকাল মৃত্যুতে ম্যারিল্যান্ড সহ ডিসি এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার জুমার নামাজের পর ম্যারিল্যান্ডের ওয়েন ব্রাউন ইন্টারফেইথ সেন্টারে শেখ ইরফান কবির উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবসহ ভয়েস অব আমেরিকা পরিবারের অনেকেই যোগ দেন।

সরকার কবির উদ্দিন ও তার স্ত্রী নিশাত কবির সবার কাছে তাদের ছেলের রুহের মাগফেরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন। ইরফান কবিরকে ম্যারিল্যন্ডের কলম্বিয়াতে দাফন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.