Sylhet Today 24 PRINT

জোহানসবার্গে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গের ফোর্ডসবার্গ শহরে বন্দুকধারীর গুলিতে লিংকন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিংকনের বাড়ী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকালে জোহানসবার্গের ফোর্ডসবার্গ শহরে লিংকন তার নিজের মোবাইল ফোন দোকানে বসে ছিলেন। এ সময় একদল ডাকাত দোকানে ঢুকে তাকে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে। বর্তমানে তার মৃতদেহ দক্ষিণ আফ্রিকার গার্ডেন সিটি হাসপাতাল রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.