Sylhet Today 24 PRINT

লন্ডনে গণফোরামের আহ্বায়ক কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া যুক্তরাজ্য গণফোরাম আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

সম্প্রতি লন্ডন-বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাটারাস, লেখক আবুল কালাম আজাদ ছোটনকে আহ্বায়ক করে পনের সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাদেশের জনগণের গণতন্ত্র অধিকার, ভোটের নিশ্চয়তা ফিরিয়ে দেয়ার জন্য জাতির বিবেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের হাতকে শক্তিশালী করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্য হলেন মোক্কাবির খান এমপি, আইয়ুব করম আলী, এনামুল হক, সৈয়দ আহমেদ ইকবাল, মোফাজ্জল চৌধুরী ইমরান, সায়েদ আলতাব, গোলাম হোসেন আবাব,আবুল কাসেম, এডভোকেট নুর উদ্দীন, আবুল হোসেন জীবন, মো. ছুপি মিয়া, মো. ফেরদৌস মিয়া, আব্দুল আজিজ, মো. মতি চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.