Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর নতুন কমিটি

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৯

সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর নতুন কমিটি গঠিত হয়েছে।

গত ৮ ডিসেম্বর টরন্টোর ডেনফোর্থের আল-মানি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর আহবায়ক কমিটির এক সাধারণ সভার মাধ্যমে আগামী ২০১৯-২১ সালের জন্য সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর, অন্টারিও, কানাডা কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত করা হয় মো. আশরাফ আহমেদকে। নির্বাহী সহ-সভাপতি মাসুক আহমদ চৌধুরী, এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় বেলাল সামছুলকে।

কমিটির পক্ষ থেকে আহবায়ক কমিটি বেলায়েত হোসেন রিপন, মোজাহিদুল ইসলাম, রানা জায়গীরদার, মাহবুব চৌধুরী, তুতিউর রহমান, ইউসুফ আহমদসহ সবাইকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।

এদিকে সিলেট মহানগর এসোসিয়েশন টরন্টোর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.