Sylhet Today 24 PRINT

প্রতিষ্ঠাবার্ষিকীতে মিশিগান স্টেট ছাত্রলীগের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ছাত্রলীগ আলোচনাসভা ও নৈশভোজের আয়োজন করেছে।

৪ জানুয়ারি শনিবার হ্যামট্রামিক মিশিগানের কাবাব হাউসে এ আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন।

প্রধান বক্তা থাকবেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষ থেকে খাজা আফজাল হোসেন, কাজী মামুন ও আব্দুল আজিম অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.