সিলেটটুডে ডেস্ক | ০৭ জানুয়ারী, ২০২০
আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠিত হয়েছে।
সোমবার লন্ডন ব্রিজের ম্যাঙ্গো রেস্টুরেন্টে এ সাধারণ সভা ও ২০২০-২০২১ বর্ষের কমিটি গঠিত হয়। সভায় গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপিত হয়।
প্রতিবেদনে জানানো হয়, গত দুই বছরে আলীনগর ইউনিয়ন সমাজকল্যাণ সমিতি ইউকে’ সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে দশ লক্ষাধিক টাকা আর্থিক সহায়তাসহ আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে।
সাধারণ সভা শেষে ছয়ফুল আলম খান শাহিনকে সভাপতি এবং লায়েক হুসেন চৌধুরী সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহান চৌধুরী, সহ-সভাপতি মিফতাউর রহমান চৌধুরী লিটন, খয়ের আহমদ চৌধুরী, একরামুজ্জামান চৌধুরী হিরণ; সহ-সাধারণ সম্পাদক সাব্বির আহমদ চৌধুরী স্বপন, লুবেক আহমদ চৌধুরী; কোষাধ্যক্ষ রাসেল হেলাল চৌধুরী শ্যামল; সহ-কোষাধ্যক্ষ সাব্বির খান; সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম চৌধুরী বাপ্পী; সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম চৌধুরী; মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আয়েশা সিদ্দিকা; প্রচার সম্পাদক খালেদ আরাফাত চৌধুরী পলাশ; সহ-প্রচার সম্পাদক নুরুল ইসলাম।
এছাড়াও সমিতির বাকি সদস্যদেরকে কার্যকরী কমিটির সম্মানিত সদস্য করা হয়েছে।