Sylhet Today 24 PRINT

মাল্টায় সাগর থেকে সিলেটের তরুণের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ মে, ২০২০

ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সমুদ্র থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। কামনাশীষ চন্দ্র তন্ময় (২৫) নামের ওই তরুণ গত শনিবার ঘুরতে গিয়ে নিখোঁজ হন। সোমবার তার লাশ উদ্ধারের কথা জানায় সে দেশের পুলিশ।

তন্ময় ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের বাসিন্দা। এই মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে সে দেশের পুলিশ।

বিজ্ঞাপন



গত শনিবার বিকেল মাল্টার ড্রাগন পর্যটন এলাকায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন তন্ময়। একপর্যায়ে বন্ধুদের সাথে ড্রাগন গুহা থেকে সমুদ্রে ঝাপ দেন তন্ময়। অন্যরা পাড়ে উঠতে সক্ষম হলেও তন্ময় আর সমুদ্র থেকে উঠতে পারেনি।

পরে মাল্টার সশস্ত্র বাহিনীর উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.