Sylhet Today 24 PRINT

সিলেটে মঞ্চে আসছে নতুন নাটক ‘বনফুরলের ফুল’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২৩

আগামী ৪-৫ আগস্ট ২০২৩ রোজ শুক্র ও শনিবার সূত্রধার নাট্যদলের প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন নাটক বনফুরলের ফুল।

নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে প্রতিদিন সন্ধ্যা সাতটায় এই নাটক মঞ্চস্থ হবে।

সুফি সুফিয়ানের রচনা ও আবদুল্লাহ আশরাফের মঞ্চ-আলো এবং নির্দেশনায় নাটকটিতে অভিনয় করবেন সুতপা বিশ্বাস পল্লবী, শাহ শরীফ উদ্দিন, হাসান লিমন, সৃজন চন্দ মন, সৌরভ রায় শাওন, নাহিয়ান চৌধুরী নাফি।

সংগীত আয়োজন করেছেন পল্লবী মৌ। সংগীত প্রক্ষেপণ করবেন আহমেদ সাইফ।

বনফুরলের ফুল একটা ভুতূরে সমাজের গল্প। যেখানে ঘুরে বেড়ায় ভোগের ঘোড়ার সওয়ার হওয়া কতিপয় মানুষ, যারা প্রাপ্তির লোভে ফরমান করে নতুন আইন। লোকপৃথিবীর ধূর্ত অন্ধকার, নারী জন্মের ক্ষোভঘৃণা আর নগাই সাপের উত্থিত ফণার মুখোমুখি হতে চাইলে বনফুরলের ফুলের জগতে আপনাকে স্বাগত জানিয়েছে নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.