Sylhet Today 24 PRINT

সিলেটে শিল্পী হিমাংশু গোস্বামীকে নিয়ে গান আড্ডা

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জানুয়ারী, ২০১৬

সিলেটে শিল্পী হিমাংশু গোস্বামীকে নিয়ে গান আড্ডার আয়োজন করেছে গিয়াস উদ্দিন আহমদ গীতি সংসদ। শুক্রবার সন্ধ্যায় নগরীর কুমারপাড়াস্থ শাহ আলম আর্ট গ্যালারি অব ফাইন আর্টসে এই আয়োজন করা হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী শিল্পী হিমাংশু গোস্বামীর সিলেটে আসা উপলক্ষে এ গান আড্ডার আয়োজন করা হয়। শুরুতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী শামীম আহমদ স্বাগত বক্তব্য রাখেন।

লোক গানের সংরক্ষণ ও শুদ্ধ প্রচার নিয়ে আড্ডায় কথা বলেন শিল্পী হিমাংশু গোস্বামী, কবি শুভেন্দু ইমাম, হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, আনোয়ার হোসেন রনি, অনিমেষ বিজয় চৌধুরী, সুমনকুমার দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.