Sylhet Today 24 PRINT

কথাকলি সিলেট’র নতুন কমিটির অভিষেক বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জানুয়ারী, ২০২৪

‘ঐ নতুনের কেতন ওড়ে’ শিরোনামে প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন ‘কথাকলি সিলেট’র ১৪৩০-১৪৩২ বঙ্গাব্দের নতুন কার্যকরী কমিটির অভিষেক হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কবি নজরুল অডিটোরিয়াম, মুক্তমঞ্চে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন ফয়েজ জাহির।

বিশেষ অতিথি উপস্থিত থাকবেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত।

এছাড়া, সিলেটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অভিষেক অনুষ্ঠানকে আন্দোলিত করবে, নাটক, দলীয় সঙ্গিত, বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।

এতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন, কথাকলি সিলেট’র সভাপতি শামসুল বাসিত শেরো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.