Sylhet Today 24 PRINT

সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল

সিলেটটুডে ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে সরকারের সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ড. সৈয়দ জামিল আহমেদ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত পত্রে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় বেতন ভাতাদিসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা ভোগ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.