Sylhet Today 24 PRINT

শিল্পী সত্যজিৎ রাজনের চিত্র প্রদর্শনীর পর্দা নামছে আজ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ সেপ্টেম্বর, ২০২৫

আজ শুক্রবার শেষ হচ্ছে শিল্প সত্যজিৎ রাজনের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী ‘প্রাগভবিষ্যের পদাবলি’। ১৫ দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনী উদ্বোধন হয়েছিলো ৫ সেপ্টেম্বর।

নগরের কিনব্রিজলাগোয়া প্রাচীন ভবন সুরমা মার্কেটে শিল্পীর নিজস্ব স্টুডিও ‘নক্ষত্রগুহা’তে চলমান এই প্রদর্শনী বিকেল ৩ টার থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।

প্রদর্শনীতে অনেক সাড়া পেয়েছেন জানিয়ে শিল্ফ সত্যজিৎ বলেন, প্রতিদিনই বিভিন্ন বয়সী মানুষজন আসছেন। শুধু ছবির টানে এই জীর্ন ও প্রায় পরিত্যক্ত ভবনেও মানুষ আসছেন- এটি শিল্পচর্চার জন্যই একটি ভালো লক্ষণ।

প্রদর্শনীতে ৩৪টি ছবি স্থান পেয়েছে জানিয়ে তিনি বলেন,। গত একদশকে বিভিন্ন বিষয়ে আঁকা স্বনির্বাচিত ছবিগুলো প্রদর্শনীতে ঠাই পেয়েছে। জলরংয়ে আমার বিভিন্ন পরীক্ষা ও নীরিক্ষামূলক কাজগুলো এখানে রয়েছে।

প্রদর্শনী ঘুরে দেখে স্থপতি রাজন দাশ বলেন, সত্যজিতের ছবিতে নিজস্বতা আছে।যা আমরা এই অঞ্চলের শিল্পীদের মধ্যে অনেককাল ধরে পাচ্ছি না। সে একটি নিজস্ব আঙ্গিক তৈরি করেছে।

তিনি বলেন, আমাদের সিলেটে অনেকদিন ধরে এক্সিবিজশন হয়নি। তাই এই প্রদর্শনীতে সবার আসা উচিত। বিশেষত শিশুদের নিয়ে আসা উচিত। ভালো ছবির সংস্পর্শে আসলে তার একটা প্রভাব সবার মধেই পড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.