Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেটে ধ্রুপদী সংগীত সন্ধ্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

মঙ্গলবার সিলেটে ধ্রুপদী সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এতে সংগীত পরিবেশন করবেন উপ-মহাদেশের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত তুষার দত্ত। যুক্তরাজ্য প্রবাসী যন্ত্রশিল্পী (তবলাবাদক) হীমানিশ গোস্বামী অনুষ্ঠানে তালবাদ্য পরিবেশনায় থাকবেন।

সাংস্কৃতিক সংগঠন গীতবিতান বাংলাদেশ আয়োজিত এই সঙ্গীত সন্ধ্যা মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

গীতবিতান বাংলাদেশের পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী ধ্রুপদী সংগীত সন্ধ্যার আয়োজনে সিলেটের সংগীত অনুরাগী সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.