সিলেটটুডে ডেস্ক | ০৭ মে, ২০২৬
কিংবদন্তীতুল্য কণ্ঠশিল্পী আশা ভোসলে স্মরণসন্ধ্যায় তাঁর গানে গানে ও কথায় শ্রদ্ধা জানালো 'সোসিও কালচারাল সেন্টার - Triple A'।
মঙ্গলবার (৫ মে) ট্রিপল এ কার্য্যালয়ে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়। হোলিস্টিক ওয়েলনেস কোচ ও ট্রিপল এ' র প্রতিষ্ঠাতা পদ্মশ্রী দে'র স্বাগত বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ভারতীয় সহকারী হাইকামিশন, সিলেট -এর সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
অন্যান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন এবং শ্রদ্ধা নিবেদন করেন সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, প্রফেসর হিমাদ্রী শেখর রায়, হাইকামিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সংগীতশিল্পী অনিতা সিনহা, সংগীতশিল্পী রানা কুমার সিনহা প্রমুখ।
অনুষ্ঠানের প্রারম্ভেই গোলাপের পাপড়ি দিয়ে বরেণ্য শিল্পীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। শিল্পীরা একে একে বেশকিছু আশা ভোসলেজীর গাওয়া গান পরিবেশন করেন। দর্শকসারিতে ছিলেন ট্রিপল এ'র প্রশিক্ষণার্থীরা। সবমিলিয়ে একটি সুরময় মনোমুগ্ধকর সন্ধ্যায় পরিনত হয়েছিল সেদিনের আয়োজনটি।