Sylhet Today 24 PRINT

নিবারণ চন্দ্র দাসের মৃত্যুতে নান্দিক নাট্যদলের শোক সভা

নিজস্ব প্রতিবেদক |  ১২ মার্চ, ২০১৬

দিরাইয়ের ভাটিবাংলা নাট্যগোষ্ঠি'র পরিচালক নিবারণ চন্দ্র দাসের আকস্মিক মৃত্যুতে শনিবার বিকেলে শোকসভা করেছে নান্দিক নাট্যদল সিলেট। কাজী নজরুল মিলনায়তনের বহিরাঙ্গনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার সন্ধ্যায় নান্দিক নাট্যদল আয়োজিত নাট্যোৎসবে ভাটিবাংলা নাট্যগোষ্ঠি, দিরাই আয়োজিত 'গরীবের আর্তনাদ' যাত্রাপাতা চলাকালে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন যাত্রাপালাটির পরিচালক নিবারণ চন্দ্র দাস। পরে হাসাপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেলে নান্দিক নাট্য দলের সিনিয়র সদস্য কনোজ চক্রবরর্তী বুলবুলের সভাপতিত্বে আয়োজিত নিবারণ চন্দ্র দাসের শোক সভায় বক্তব্য রাখেন নাট্যকর্মী আমিনুল ইসলাম বাবু, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, নিলাঞ্জন দাশ টুকু, শামসুল বাসিত শেরো, চম্পক সরকার, মিশফাক আহমদ মিশু, হুমায়ুন কবির জুয়েল, রজতকান্তি গুপ্ত, সুমনকুমার দাশ, উজ্জ্বল দাশ, সুপ্রীয় দেব শান্ত প্রমুখ।

শোকসভার শুরুতে নিবারন চন্দ্র দাস ও কবির রফিক আজাদের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে শোক জ্ঞাপন করা হয়। সভায় নিবারন চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহযোগিতার ঘোষণা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.