Sylhet Today 24 PRINT

চলে গেলেন ‘কেয়ারলেস হুইস্পার’ জর্জ মাইকেল

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৬

প্রখ্যাত পপ সংগীত শিল্পী জর্জ মাইকেল আর নেই। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের নিজ বাসভবনে তার মৃত্যু হয়।

জর্জ মাইকেলের মুখপাত্র জানান, বাড়িতেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জর্জ মাইকেলের মৃত্যুকে অব্যাখ্যাতিত বললেও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।

১৯৮০'র দশকে ব্যান্ড দল ‘হোয়াম’ গড়ে তুলে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন জর্জ। পরে তিনি ‘কেয়ারলেস হুইস্পার’ নামে খ্যাতি অর্জন করেন। ১৯৮৬ সালে ব্যান্ড দল হোয়াম ভেঙে যায়। এরপর তিনি সলো ক্যারিয়ার গড়ে তোলেন। তাঁর অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

ইনস্টাগ্রামে এলটন জন তাঁর সঙ্গে জর্জ মাইকেলের ছবি পোস্ট করে লিখেছেন, 'আমি গভীরভাবে শোকাহত। আমি খুব প্রিয় এক বন্ধুকে হারিয়েছি। দয়ালু, মহৎ মানসিকতা ও উজ্জ্বল এক শিল্পীকে হারালাম।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.