নিজস্ব প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
সিলেটে শুরু হওয়া সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন বেঙ্গল সংস্কৃতি উৎসবে দর্শককে বিমোহিত করেছে সিলেটের ঐতিহ্যবাহী মণিপুরি নৃত্য।
১০ দিনব্যাপী উৎসবের প্রথম দিন বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে হাসন রাজা মঞ্চে মণিপুরি নাচ পরিবেশন করেন বাংলাদেশের নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তাঁর দল।
মনোমুগ্ধকর সেই পরিবেশনার ছবিগুলো তুলেছেন জাহিদুল ইসলাম সবুজ।