Sylhet Today 24 PRINT

ভূমিকম্পবিধ্বস্ত নেপালের পাশে ঢাবি'র সঙ্গীত বিভাগ

নিউজ ডেস্ক |  ০৫ মে, ২০১৫

এবার ভূমিকম্পবিধ্বস্থ নেপালের পাশে দাঁড়ালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। গত রবিবার সংগীত বিভাগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতায় ‘কনসার্ট ফর নেপাল’ এর আয়োজন করা হয়। সংগীত বিভাগের শিক্ষার্থীরা সেখানে গান শুনিয়ে টাকা সংগ্রহ করেন।

গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। দিন দিন বাড়ছে এ সংখ্যা। দুর্গম অনেক এলাকায় এখনো ত্রান ও চিকিৎসা সেবা পৌঁছায়নি। হাজার হাজার নেপালি নাগরিক মানবেতর জীবন কাটাচ্ছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.