Sylhet Today 24 PRINT

সিলেটে আজ ‘মহাজনের নাও’

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৭

বছরব্যাপী নৃত্যশৈলীর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী নৃত্যনাট্য প্রদর্শনীর দ্বিতীয় দিন আজ (শুক্রবার)। আয়োজনের শেষ দিনে সন্ধ্যা ৭টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নৃত্যনাট্য 'মহাজনের নাও'।

আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, প্রবেশপত্র বিকেল থেকে পাওয়া যাবে হল কাউন্টারে।

এর আগে অনুষ্ঠানমালার প্রথম দিন বৃহস্পতিবার (২৭ জুলাই) নৃত্যশৈলীর আয়োজনে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য 'রূপান্তরের গান'। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.