Sylhet Today 24 PRINT

সিলেটে ‘প্রকৃতি ও জীবন’ শীর্ষক যৌথ চিত্রপ্রদর্শনী শুরু হচ্ছে সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৭

সিলেট নগরীর শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টস-এর আয়োজনে ‘প্রকৃতি ও জীবন’ শীর্ষক যৌথ চিত্রপ্রদর্শনী সোমবার থেকে শুরু হচ্ছে।

ওইদিন বিকাল ৫ টায় নগরীর কুমারপাড়ার শাহ আলম গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন হবে। এ চিত্রপ্রদর্শনীতে দেশ-বিদেশের ৫৭ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হবে।
 
প্রদর্শনীর উদ্ধোধন করবেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন তুষার। এতে সভাপতিত্ব করবেন চিত্রশিল্পী অরবিন্দ দাশ গুপ্ত।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত টানা ৭দিন চলবে এই প্রদর্শনী। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.