Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেটে নাটক মঞ্চায়ন করবে বরিশালের শব্দাবলী

সিলেটটুডে ডেস্ক  |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেটের গৌরবের ২৭ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে শুক্রবার  (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে দেশের স্বনামধন্য নাট্যদল শব্দাবলী গ্রুপ থিয়েটার প্রযোজনায় নাটক ‘ডিজায়ার আন্ডার দি এলমস্’।

নাট্যকার ইউজিন ও’নীল এর নাটকটি অনুবাদ করেছেন কবির চৌধুরী। নাটকটি নির্দেশনা দিয়েছেন ফজলুর রহমান পলাশ।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেটের সকল নাট্যামোদী দর্শককে নাটকটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন। নাটকের প্রবেশপত্র হল কাউন্টারে পাওয়া যাবে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.