Sylhet Today 24 PRINT

আজ দেশ টিভিতে গান গাইবেন সিলেটের তন্বী ও প্রদীপ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৮

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন উপলক্ষে দেশ টিভিতে গান গাইবেন সিলেটের সঙ্গীত শিল্পী তন্বী দেব ও প্রদীপ মল্লিক।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে 'প্রিয়জনের গান' শিরোনামের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।  
 
তিব্বত লাক্সারি সোপ 'প্রিয়জনের গান'র এই বিশেষ এপিসোডে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পাশাপাশি কিছু অপ্রচলিত গান পরিবেশন করা হবে বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সঙ্গীত শিল্পী প্রদীপ মল্লিক।   

আগামী ১৫ ফেব্রুয়ারি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মদিন। সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বাংলা বাউল গানের এই জীবন্ত কিংবদন্তী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.