Sylhet Today 24 PRINT

সিলেটে \"দুর্বিন শাহ\" প্রদর্শনী শুক্রবার

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

শুক্রবার ( ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে কথাকলি সিলেট এর উদ্যোগে মঞ্চায়ন হবে নাটক "দুর্বিন শাহ"।

মরমি গীতিকবি দুর্বিন শাহ’র জীবনী নিয়ে মোস্তাক আহমদের রচনা ও আমিরুল ইসলাম চৌধুরী বাবুর নির্দেশনায় কথাকলি সিলেটের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে প্রদর্শিত হবে নাটকটি। প্রবেশ মূল্যের বিনিময়ে নাটকটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

"দুর্বিন শাহ" নাটকের নির্দেশক আমিরুল ইসলাম চৌধুরী বাবু বলেন, নাটকের সকল কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করেছে। নাটকটি যাতে ভালো হয় সেই লক্ষে আমরা সকল চেষ্টা করেছি। আশা করি ভালো একটি মঞ্চায়ন হবে। নাটকে গীতিকবি দুর্বিন শাহ'র জীবনাদর্শ তোলে ধরা হয়েছে।

এই মঞ্চায়নের মাধ্যমে বর্তমান প্রজন্ম মরমি এই গীতিকবি সম্পর্কে আরো ভালো করে জানবে বলে আশা রাখেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.