Sylhet Today 24 PRINT

সোমবার সিলেটে শ্রোতার আসর ‘বৈঠকি’

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৯

স্মৃতিচারণা, সুর আর বাণীতে বিমোহিত হওয়ার অনন্য আয়োজন শ্রোতার আসর ‘বৈঠকি’। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি চিত্রশালায় আয়োজন করা হয়েছে এই বৈঠকি অনুষ্ঠানের।

রোববার (২০ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এ কথা জানান।

এই অনন্য আয়োজনে কিছু পুরোনো ও হৃদয়স্পর্শী গান শোনাবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুষমা দাশ ও জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস।

প্রথমবারের মতো আয়োজিত এই বৈঠকি অনুষ্ঠানে পছন্দের গান শোনার জন্য সংগীতপ্রেমী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.