Sylhet Today 24 PRINT

শাবিকে হারালো সিকৃবি

সিকৃবি প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০১৫

দুর্নীতি দমন কমিশন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ডিবেইটিং সোসাইটি। সোমবার সিলেটের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন “তথ্য অধিকার আইন ২০০৯ এই কার্যকর আইনই দুর্নীতি প্রতিরোধ করবে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেইটিং সোসাইটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিতার্কিকদের পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সিকৃবি’র বিতার্কিকদের মধ্যে মাহবুবুর রহমান রনি, সুমাইয়া রশিদ ও মাহমুদা আশরাফী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মেয়ে মাহমুদা আশরাফী।

এসময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসকসহ সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.