Sylhet Today 24 PRINT

মুজিববর্ষ উপলক্ষে শাবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

শাবি প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন।

বুধবার (২২ জুলাই) দুপুরে ক্যাম্পাসের মুজিব চত্বরের পাশে বৃক্ষরোপণ করেন তিনি।

এ সময় মৃন্ময় দাস ঝুটনসহ উপস্থিত ছিলেন বাংলা বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব সরকার, ছাত্রলীগ কর্মী মিজান আহমদ, সন্তোষ সরকার,প্রলয় সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

মৃন্ময় দাস ঝুটন বলেন, মুজিব বর্ষে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছিলাম। করোনা মহামারীর কারণে সব থমকে আছে। তবে বছরব্যাপী কাজের অংশ হিসেবে আজ বৃক্ষরোপণ করেছি।

‘আশা করি মজিববর্ষে জাতির জনকের জীবনী থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.