শাবি প্রতিনিধি | ১৮ অক্টোবর, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় সকলের সহযোগিতা কামনে করেছেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। রবিবার শাবি প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে এ সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় তিনি আন্দোলনকারী শিক্ষকদেরকেও ভর্তিপরীক্ষায় সহযোগিতার আহবান জানান। উপাচার্য আশাবাদ প্রকাশ করেন যে, তারা স্বাভাবিকভাবেই ভর্তি পরীক্ষার কাজে সযোগিতা কবেন।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর শাবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরীক্ষা উপলক্ষে ইতোমধ্যেই ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে ৩০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
তবে উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকরা ভর্তি পরীক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষনা দিয়েছেন।
মতবিনিময়কালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি।