Sylhet Today 24 PRINT

সিকৃবির অধ্যাপকের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক

শাবি প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় জানানো হয়, গতকাল শনিবার রাত ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপাচার্য।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.