Sylhet Today 24 PRINT

রাবির সাবেক উপাচার্য আলতাফ হোসেন মারা গেছেন

রাবি প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আলতাফ হোসেন আর নেই।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহী মহানগরীর উপশহরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ১৯৭৬ সালে রাবির প্রাণিবিদ্যা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৪ সালের ২৭ আগস্ট থেকে ১৯৯৬ সালের ৭ অক্টোবর পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৫ সালের ৫ জুন থেকে ২০০৮ সালের ১৫ মে পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।

আলতাফ হোসেন ১৯৪৬ সালে বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সদরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং ১৯৭৬ সালে ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন।

প্রফেসর আলতাফ হোসেনের মৃত্যুতে রাবি উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা ও প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.