Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটির র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২০

মহান বিজয় দিবসে র‍্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শাহজাদা আল সাদিকের নেতৃত্বে বুধবার চৌহাট্টাস্থ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে সম্পন্ন হয়।

বিজয় দিবসের র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে আরও অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত হিসাব পরিচালক শামস এলাহী রাসেল, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবা, সহকারী অধ্যাপক ও প্রক্টোর রথিন্দ্র চন্দ্র গোপ, প্রভাষক শাহাদাত হোসাইন পারভেজ, আবু সাইদ মুন্না, সামিহা সানজানা, আমীর হোসেন, মুফতি নাদিমুল কামার আহমদ, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব শাহ মনসুর আলী নোমান, জনসংযোগ কর্মকর্তা মো. শাহান আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.