Sylhet Today 24 PRINT

শাবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৪ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা মুশফিকুর রহিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ, মৃন্ময় দাস ঝুটন, সহ-সম্পাদক নিউটন চন্দ্র দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ইমরান আহমেদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে শিক্ষা-শান্তি প্রগতির মূল মন্ত্রে দীক্ষিত হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিবে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.