Sylhet Today 24 PRINT

শহীদ দিবসে এসআইইউ’র প্রভাতফেরী ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ

নিজস্ব প্রতিবেদক |  ২১ ফেব্রুয়ারী, ২০২১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে একুশের গানের সুরে প্রভাতফেরি করে এসআইইউ পরিবার চৌহাট্টাস্থ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এরআগে সূর্যোদয়ের সাথে সাথে প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়।

প্রভাতফেরীতে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ঋষিকেশ ঘোষ, প্রক্টর আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল আনসারী, ডেপুটি লাইব্রেরিয়ান মো. মোস্তফা কামাল, পরীক্ষা নিয়ন্ত্রক হাসান মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.