Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্যকে রাবি অ্যালামনাই এসোসিয়েশনের শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, সিলেট বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উপাচার্যের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসোসিয়েশনের সদস্যবৃন্দ ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বারের আইনজীবী এ এইচ ইরশাদুল হক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. নইমুল হক চৌধুরী, শওকতুর রহমান, আব্দুল মান্নান খান, দীপঙ্কর রায়, মো. মুকুল হোসেন বিল্লাহ, আব্দুল জলিল ও আনোয়ার আহমদ আরিফ।

এসময় উপাচার্য উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাকে শুভেচ্ছা জ্ঞাপন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন, সিলেট বিভাগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.