Sylhet Today 24 PRINT

শাবিতে সকল পরীক্ষা স্থগিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০২১

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান সকল পরীক্ষা স্থগিত ও আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পর দ্বিতীয় ধাপের ফাইনাল পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, যেহেতু সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৭ মে আবাসিক হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় খুললে ফাইনাল পরীক্ষাগুলো শুরু হবে। যাদের রুটিন দেয়া হয়েছে তাদের পরীক্ষাগুলো স্থগিত করে পরবর্তীতে সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, আমরা পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করেছি তা এক মাস সময় নিয়ে ১৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিলো। তবে কিছু বিভাগের এখনো দু-একটি পরীক্ষা বাকি আছে। বাকি পরীক্ষাগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.