Sylhet Today 24 PRINT

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে গণতান্ত্রিক পরিষদ জয়ী

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের পূর্ণ প্যানেল জয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো. বাশির উদ্দিন জয়ী হয়েছেন।

বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্বাচন হয়। এতে ২৬৯ ভোটারের মধ্যে ১৮৯ জন ভোটার ভোট দেন। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সাদা দলের প্যানেলে প্রার্থীরা অংশ নিলেও কেউই বিজয়ী হতে পারেনি।

নির্বাচনে সহসভাপতি পদে মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ এনামুল কবির, যুগ্ম সম্পাদক পদে প্রনজিত কুমার দাশ এবং সদস্য পদে পীযুষ কান্তি সরকার, মো. শহীদুল ইসলাম, মৃত্যুঞ্জয় কুন্ডু, সানজিদা পারভীন রিতু, পারসা সানজানা ও ঈশিতা দেব জয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. জামাল উদ্দিন ভূঞা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.